এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর পাইলট স্কুলের এসএসসি ১৯৮৩-৮৪ ও শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ৮৫-৮৬ ব্যাচের বন্ধু মহল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার দিনব্যাপী উপজেলার রাঢ়িখালে স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক বাড়ী জেসি বোস কমপ্লেক্সে উৎসবমূখর পরিবেশে ঈদ পুনর্মিলনীতে বন্ধু মহলের সদস্য আসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, বন্ধু মহলের জাকির হোসেন,দেলোয়ার হোসেন শেখ, সিরাজুল ইসলাম তালুকদার, আলী আক্কাস নাদিম, ফিরোজ আলম প্রধানসহ স্কুল ও কলেজের বন্ধু মহলের সদস্য বৃন্দ।
এদিন দূরদুরান্ত থেকে বন্ধু মহলের সদস্যরা রাঢ়িখালে স্যার জেসি বোস কমপ্লেক্স প্রাঙ্গণে ছুটে আসেন। দিনব্যাপী আনন্দ ও উৎসবমূখর পরিবেশে কবিতা, গান, গল্প-আড্ডা, স্কুল-কলেজ জীবনের স্মৃতিচান ও আর বন্ধু মহলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী জমে উঠে।
