শ্রীনগরে সিভিস সার্জনে অভিযানে একটি ক্লিনিক সিলগালা ২ ক্লিনিকে জমিমানা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে জেলা সাভিল সার্জন ও উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনা করায় ‘ কেয়ার এইড ডায়াগনষ্টিক সেন্টার ও হসপিটাল’ সিলগালা করা হয়েছে। এ ছাড়াও বালাশুরে মোল্লা জেনারেল হাসপাতাল ও আল শিফা নামে দুইটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থানায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ, দায়িত্ব অবহেলার কারণে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) গোলাম রাব্বানী সোহেল।

অভিযান সূত্রে জানা যায়, রাঢ়ীখাল ইউনিয়নের তিনদোকান অবস্থিত কেয়ার এইড ডায়াগনষ্টিক সেন্টার ও হসপিটাল’ সিলগালা করে কার্যক্রম বন্ধ দেয়া হয়েছে এবং বালাশুর মোল্লা জেলারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা ও আল-শিফা হাসপাতালকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ‘স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় চিকিৎসক আছে কি না—তা যাচাই করতেই এ অভিযান। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, স্যানেটারী কর্মকর্তা নাসরিন সুলতানা মিলি, ম্রীনগর থানার এসআই ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *