শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে দৃষ্টতা দেখিয়ে সরকারি খালের মাটি অবৈধ কেটে বাড়ী ভরাট করছেন আমেরিকান প্রবাসী।
গত দুই দিন যাবৎ উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ বাদাতলী ব্রীজ সংলগ্ন উত্তর পাশে শ্রীনগর-গোয়ালী মান্দ্রা খালের মাটি কেটে বাড়ি ভরাটের অভিযোগ উঠে ঐ এলাকার আমেরিকান প্রবাসী সোহেল এর বিরুদ্ধে। অবৈধভাবে সরকারি খালের মাটি কাটা বন্ধে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা কমিটি মুন্সীগঞ্জের সিনিঃ সহ-সভাপতি শেখ ওমর ফারুক দাবী হয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) বরাবরে আবেদন কেটি লিখিত আবেদন করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দেউলভোগ বাদামতলী ব্রীজ সংলগ্ন আমেরিকান প্রবাসী সোহেল ঐতিহ্যেবাহী শ্রীনগর-গোয়ালী মান্দ্রা খালের সীমানায় একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন এবং গত দুইদিন যাবৎ দিনব্যাপী ১০-১২ জন শ্রমিক দিয়ে সরকারী খাল থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে মাটি কেটে নিজ বাড়ি ভরাট করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা শ্রীনগর সদর ইউনিয়নে পশ্চিম দেউলভোগ গ্রামের বাদামতলী ব্রীজ সংলগ্ন শ্রীনগর-গোয়ালী মান্দ্রা খালের অংশের মাটি কেটে সোহেল তার নিজ বাড়ি ভরাট করছেন। সরকারী খাল থেকে মাটি কেটে বাড়ি ভরাটের কোন পারমিশন আছে কিনা জানতে চাইলে আমেরিকান প্রবাসী সোহেল দম্ভ করে বলেন, খালের মাটি কাটার পারমিশন আপনারাদের কাছ থেকে নিতে হবে নাকি। যেখান থেকে পারমিশন আনার দরকার সেখান থেকে নিয়েছি। আপনারা ভালো করে ছবি তুলে নিউজ করেন। এবিষয়ে শ্রীনগর সহকারী তহসিলদার মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনি মাটি কাটা বন্ধ করতেছি। এর কিছুক্ষণ পরেই তিনি অফিস সহকারী আলমগীর হাওলাদারকে ঘটনাস্থলে পাঠিয়ে মাটি কাটা বন্ধ করেন। এর ঠিক এক ঘন্টা পর পূনরায় আমেরিকান প্রবাসী সোহেল দৃষ্টতা দেখিয়ে নিজে ঘটনাস্থলে দাড়িয়ে থেকে পূনরায় শ্রমিক সংখ্যা বৃদ্ধি করে তোজোড়ে মাটি কাটার কাজ চালিয়ে যান।
এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আপনারা একটু ইউএনও স্যারকে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখছি।
