ইমরান খান রাজ : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীনগর উপজেলায় র্যাব-১১ এর উদ্যোগে ভাগ্যকুলে র্যাব ক্যাম্পের মাঠে বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৫০জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এছাড়াও বিনামূল্যে চোখের সকল প্রকার পরীক্ষা, কম্পিউটার দ্বারা চোখের পাওয়ার নির্নয়, রেটিনার পরীক্ষা, চোখের নালী পরীক্ষা এবং চোখের চাপ নির্নয় করা হয়।
এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি পি সি-১, র্যাব-১১, মুন্সিগঞ্জ শাখার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। শান্তির চেষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম, বাপাউবো প্রশিক্ষন ইন্সটিটিউটের ডেপুটি ডাইরেক্টর মোতাহার হোসেন হাওলাদার, সমাজসেবক ও শিক্ষানুরাগী তানভীর ইসলাম খান, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিপু, মো. সামসুল আলম, মো. রিপন, ছিলেন শান্তির চেষ্টার সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন, তাজুল ইসলাম উজ্জ্বল, মামুনুর রশীদ, হিরা পান্না হাসপাতাল এর ডা. মো. জাহিদুল ইসলাম এম. বি. বি. এস (ডি ইউ) প্রমুখ।
