শ্রীনগরে রাতের আধারে দরজার সামনে ময়লা ফেলার অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আধারে প্রবাসীর বসত বিল্ডিংয়ের দরজার সামনে ময়লা ফেলে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত গভীর রাতের যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা উপজেলার পশ্চিম বাঘড়া এলাকার কৃষক দল নেতার বাড়ীর দরজার সামনে ময়লা ফেলে তাররপরিবারকে বিপাকে ফেলার অভিযোগ উঠে।

ভুক্তভোগী ইউনিয়ন কৃষকদল নেতা টিটু হোসেন জানান, তিনি গত ২৬ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস যাবৎ দেশে এসে নিয়মিতি বসবাস শুরু করেছেন। গত কয়েক মাস কয়েক মাস ধরে এলাকার অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার একতলা বসত বিল্ডিংয়ে ঢিল ছুড়ে এবং হাঁসমুরগী নিয়ে অত্যাচার করে আসছে। শনিবার দিবাগত রাতে তিনি খাবার শেষে পরিবার সবাইকে নিয়ে বসত বিল্ডিংয়ের ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়তে দরজা খুলে দেখেন কে বা কারা তার বসত ঘরের সামনে ও পিছনের দরজার সামনে বাথরুথ ফেলে রেখে যায়। এতে ঘর থেকে বের হতে না পেরে পরিবারের সবাই বিপাকে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দা শেখ হাশেম জানান, আজকে টিটুর বাড়ীতে এমন করেছে কালতো আমার বাড়ীতে এমন করতে পারে। আমরা এলাকাবাসী এর প্রতিকার চাই।

স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান মতি বলেন, এব্যাপারে কেউ আমাকে কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *