এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ১৪ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিক (৪৫) কে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
বুধবার (৬ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তকীউর রহমান জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার জন্য মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গেলে শিক্ষক তাকে একা পেয়ে শরীরের স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শিক্ষককে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর থানার পুলিশ ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
