শ্রীনগরে বিজয় দিবসে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজে ব্যাটমিন্টন ও ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান মহান বিজয় দিবস উপলক্ষে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সূর্য সন্তানদের স্মরণে দোয়া মাহফিল, ব্যাটমিন্টন ও ভলিবল প্রতিযেগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সূর্য সন্তানদের স্মরণে এ দোয়া মাহফিল, ব্যাটমিন্টন ও ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল।

আরো উপস্থিত ছিলেন, দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ মো: আজিজুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *