শ্রীনগরে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার  বিকেলে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে  দামলা এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।  এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য তাইজুল ইসলাম,  জেলা বিএনপি আহবায় কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু,স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য শামীম ইমাম সাচ্চু, শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *