শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শহীদ মাদবর (৩৮) নামে এক মালেশিয়া প্রবাসী গুরুত্বর আহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় প্রবাসীর উপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় প্রবাসী শহিদ মাদবরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় আহত শহিদ মাদবর বাদী হয়ে হামলাকারী মোঃ ইলিয়াসসহ ৪জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শহিদ মাদবর দীর্ঘদিন যাবৎ জীবিকার তাগিদে মালেশিয়াতে থাকে। কিছুদিন ধরে ছুটিতে বাড়ীতে আসেন। সোমবার সকালে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাকে উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় পেয়ে ঐ এলাকার মনসুরের ছেলে মোঃ ইলিয়াস, রিপন, নজরুল ও করিমসহ আরো অজ্ঞাত নামা ৫-৬ জন হাতে কাঠের ডাসা, লোহার রড নিয়ে বিবাদী ইলিয়াসের হুকুমে প্রবাসী শহিদ মাদবরের উপর অর্তকিত
হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্য মারপিট করে গুরুত্বর আহত করে এবং তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *