এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাক্ষ্মনখোলা গ্রামের মাওলানা বাসির হোসেনের নেদারল্যান্ডস প্রবাসী ছেলে রেদাজের ডুপ্লেক্স বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার,ল্যাপটপ,চার্জার ফ্যান, ফ্রীজে থাকা মাছ,মাংসসহ বিভিন্ন মালামামাল নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রবাসীর ভগ্নিপতি বাহাউদ্দীন বলেন, গত সোমবার সকালে তার শ্বশুর মাওলানা বাসির হোসেনসহ শ্বাশুরী কেয়ারটেকার বিলকিস বেগম ও জোন্সা বেগমকে বাড়ীতে রেখে চিকিৎসার জন্য ঢাকায় যান। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কেয়ারটেকার বিলকিস বেগমের স্বামী আনোয়ারের অসুস্থতার কথা বলে জোন্সা বেগম নিয়ে চলে যান। বুধবার সকাল ৬ টার দিকে শ্বশুর শ্বাশুরী বাড়িতে এসে দেখেন, গেইটের তালা ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন অজ্ঞাতনামার চোরদল ডুপ্লেক্স বাড়ীর নিতলা ও উপরের তলা থাকা স্ট্রীল ও কাঠের আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার,১টি ল্যাপটপ,চার্জার ফ্যান, ফ্রীজে থাকা মাছ,মাংসসহ বিভিন্ন মালামামাল নিয়ে যায় এবং ওয়ারড্রব ভেঙে অন্যান্য তছনছ করে সব ফেলে দেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
