শ্রীনগরে নিরব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে স্কুল ছাত্রছাত্রীদের মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন (১৭) কে ছুরিতাঘাতে হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে স্কুল ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার  ভাগ্যকূল ইউনিয়নের আলেমনেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে আল আমিন বাজার শ্রীনগর দোহার আন্তঃ সড়কে এই মানববন্ধন করা হয়।

এসময় আলোর দিশারী সংঘের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল বলেন, নিরব হত্যায় জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যেন বখাটেরা ঘোরাফেরা করে স্কুল ছাত্রীদের ইভটিজিং করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখা দাবি জানান তিনি।
মানববন্ধন অংশ নেন, আলেমননেছা প্রিপারেটারি এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক ও শ্রীনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, আলোর দিশারী সংঘের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল রানাসহ প্রায় ৩ শতাধিক স্কুল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়।
গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের ১২ থেকে ১৫ জন মিলে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় সাব্বির,নিরব ও কাজী অহিদুল উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এর জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর মধ্যে ঘটনাস্থলের রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের সনাক্ত করে পুলিশ ও র‌্যাব অভিযানে রাজিব(১৭), তাহসান(১৪), রুদ্র(১৪),শাওন(১৪), শাহিন শিকদার(১৬), রোমান মৃধা(১৭),রায়হান(১৭), মোঃ জাহিদ(১৭),আবির(১৭)দেরকে গ্রেফতার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *