শ্রীনগরে ধান কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম, শালিস না মানায় হুমকি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পাতি ধান কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধের হাতের কাঁচি কেড়ে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে গুরুত্বর আহত করার পর শালিস না মানায় আহতের পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত বৃদ্ধ ফরিদ মোল্লা(৬৫) বাদী হয়ে হামলাকারী বীরতারা ইউনিয়ন মৎস্যজীবি লীগরে সহ-সভাপতি আলমাসগংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে বীরতারা চকে ইরিধান কাটার পর ধানের গোড়া থেকে জন্মানো পাতি ধান কাটাকে কেন্দ্র করে ৬৫ উর্ধ্বো বৃদ্ধ ফরিদ মোল্লাকে একই এলাকার আলমাসগং ধইঞ্চা দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বৃদ্ধের হাতে কাঁচি কেটে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে গুরুত্বর আহত করে।

পরবর্তীতে এঘটনায় বৃদ্ধ আইনের আশ্রয় নেওয়ার আলমাসসহ তার ভাই হালিম,মোখলেছ, নুর আমিন ও ভাতিজা রাব্বিগং স্থানীয় নেতাদের প্রভাবে বৃদ্ধের ছেলে রুবেল ও রানাকে সম্প্রতি বীরতারা বাজারে পেয়ে ঘটনায় বিষয়ে মীমাংসা না মেনে আইনের আশ্রয় নেয়ায় তাদের অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর তেড়ে আসে। মারধর করতে না পেরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যহার করে না নিলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এই বিষয়ে অভিযুক্ত বীরতারা ইউনিয়ন মৎস্যজীবি লীগরে সহ-সভাপতি আলমাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এএসআই পিন্টু জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। এই ব্যপারে আইনী ব্যবস্থা প্রত্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *