এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়ন বিএনপির উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁওয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন এর সার্বিক আয়োজনে তার নিজ বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
সাঃ সম্পাদক আরিফুল হক মনিন কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, শামসু মোড়ল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুরুজ মোড়ল,ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক প্যারিস খান, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দিপুসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত শেষে স্থানীয়দের মাঝে তবারক বিতরন করা হয়
