শ্রীনগরে ড্রেজার ব্যবসায় চাঁদা না পেয়ে সভাপতিকে কুপিয়ে জখম গ্রেফতার-১০

এম এ কাইয়ুম মাইজভান্ডারী:  শ্রীনগর(মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ব্যবসায় চাঁদা না পেয়ে ইউনিয়ন আঃলীগ সভাপতির উপর হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

রোববার সন্ধ্যার সময় উপজেলার কুশুরীপাড়া বাইপাস মোড়ে ফয়সালের নেতৃত্বে ১৫-২০জন এই হামলার ঘটনা ঘটায়। স্থানীয়রা গুরুত্বর আহত আঃলীগ সভাপতি রমিজ উদ্দিন বেপারী (৭২) তার ভাই দেলোয়ার (৫৫) ও স্বপন মৃর্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ কুমিল্লার মেঘনা সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে ৭ দিনে রিমান্ড চেয়ে সোমবার আদালতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন, কামারখোলা এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলু বেপারী ছেলে ফয়সাল(৩০), বেজগাঁওয়ের সেলিম খানের ছেলে তারেক (৩৫), বালাশুর বৌবজারের বাবুলের ছেলে পিয়াস (২৫), দয়হাটার ওয়াজেদ আলীর ছেলে জাবির হোসেন (২৪), মথুরাপাড়ার আঃ কাদিরের ছেলে বাবু (২২), শামসিদ্ধির ময়নার ছেলে শাহিন (২৫), রশিদ শেখের ছেলে শাহজাহান (২৬), শ্রীনগরের নিমাইর ছেলে মহাদেব (২১), চুন্নু খালাসীর ছেলে নয়ন খালাসী ও কোলাপাড়ার শাহাদাতের ছেলে সাগর(৩১)।

স্থানীয়রা সুত্রে জানা যায়, ড্রেজার ব্যবসার চাঁদা না পেয়ে ফয়সাল, তারেক,আলিফ, জিসান, ফারহানসহ আরো ২৫-৩০ জন হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রোববার সন্ধ্যার সময় মোটরসাইকেল যোগে বাইপাস এলাকায় গিয়ে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারীসহ তার ছোট ভাই দেলোয়ার হোসেন, দোকানদার স্বপন ও মিজানের উপর অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে চাঁদাবাজ দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান,  শুক্রবার পার্টনার পার্থকে নিয়ে  মাটি ভরাটের জন্য আমার এলাকায় একটি ড্রেজারের পাইপ লাইন বসাই। এসময় ফোনে এলাকার ফয়সাল আমার কাছে ড্রেজার বসানোর জন্য তাকে চাঁদা দিয়ে ড্রেজার বসাতে বলে। তখন আমি বলি  পার্থর পার্টনার তোমরা পার্থর কাছে যাও। পার্টনার পার্থর কাছে চাঁদা না পেয়ে রোববার বিকেলে ফয়সাল,তারেকসহ ২৫-৩০ জন মিলে বিকেল সাড়ে ৩টার দিকে কামারখোলা এলাকায় এসে আমার ড্রেজার পাইপসহ আমার বাড়ি হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করে এবং আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ড্রেজার পার্টনার নুরুল ইসলাম পার্থ জানান, ফয়সাল ও তারেকসহ ২৫-৩৯ জন চাঁদাবাজ আমার কাছে ড্রেজারের চাঁদা চাইতে আসলে আমি তাদেরকে চাঁদা দেইনি। পরে আমাদের এলাকার লোকজন চাঁদাবাজদেরকে চড়থাপ্পর মেরে ধাওয়া দেয়। এর কিছুক্ষন পরে সন্ধ্যার সময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বড়ভাই রমিজ উদ্দিন বেপারী,দেলোয়ার,দোকানদার স্বপনসহ কয়েকজনের উপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে গুরুত্বর আহত করে।

 এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন,  এঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ কুমিল্লার মেঘনা সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে ৭ দিনে রিমান্ড চেয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *