এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি ও মাদকে অতিষ্ঠ হয়ে এর থেকে মুক্তি পাওয়ার লক্ষে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গ্রামবাসীর আয়োজনে মত্তগ্রাম ব্রীজ সংলগ্ন পাঠান বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বক্তব্যে বলেন, মত্তগ্রামে দীর্ঘদিন যাবৎ মাদকসহ বিভিন্ন চুরি ঘটনা ঘটছে। আমাদের ঘরে থাকা,স্বর্ণালংকার,হাস মুরগি,মোবাইল,ডাঙ্গার মাছসহ বিভিন্ন ধরণের মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে। আর এই প্রত্যেকটি চুরির ঘটনার সাথে আমাদের গ্রামের মৃত মোতালেব পাঠানের তিন ছেলে শাহাদাৎ,শিশির ও শিহনগণ জড়ির রয়েছে।
এলাকাবাসী আরো বলেন, আমরা এলাকাবাসী তাদের এই চুরি থেকে মুক্তি চাই ও আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদেরকে দ্রুত গ্রেফতার করে এবং দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, মত্তগ্রামের আবুল শিকদার, আঃ লতিফ শিকদার,ফারুক শিকদার,ফিরো পাঠান,কোরবান দর্জি,নুরুল ইসলাম,আনেস মৃধা,কালাম মৃধা,শহিদুল খান,হারুন পাঠান,হোসেন শেখ,আফজাল শেখ,সামাদ মাদবর,শাওলিন,সালমা বেগম,শাকি বেগম,নাজমা বেগম,লায়লা বেগম নুরনাহার বেগম,নাসিমা বেগমসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী
