শ্রীনগরে গ্যারেজের তালা কেটে তিনটি অটোরিক্সাসহ ৭ লক্ষ টাকা মুল্যের ৮টি ব্যাটারী চুরি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গ্যারেজের তালা কেটে তিন অটোরিক্সাসহ প্রায় ৭ লক্ষ টাকা মুল্যের ৮টি অটোরিক্সার ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ভোররাত সাড়ে ৪ টার মধ্যে যেকোন সময় উপজেলার হাসাড়া মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল আজিজের দ্বিতীয় তলার বসত বিল্ডিংয়ের নিচতলার গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে।

এব্যাপারে গ্যারেজ মালিক আব্দুল আজিজ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গ্যারেজ মালিক আঃ আজিজ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে গ্যারেজের দরজায় তালাবদ্ধ করে উপরে দোতলায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪ টার দিকে নামাজ পড়তে তিনি ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে দেখেন গ্যারেজের দরজার তালা কেটে গ্যারেজে থাকা তিন অটোরিকশাসহ প্রায় ৭ লক্ষ টাকা মুল্যের ৮টি অটোরিক্সার ব্যাটারী অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। তখন তিনি বিল্ডিংয়ের মুল গেইট দিয়ে বাহিরে আসতে চাইলে দেখেন দুষ্কৃতিকারীরা তার বসত বিল্ডিংয়ের মুল গেইট জিআই তার দিয়ে বেধে রেখে গেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এই ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *