শ্রীনগরে কৃষকদলের কৃষক সমাবেশ  অনুষ্ঠিত 

এমএকাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী কৃষকদলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলা হাসাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেম অনুষ্ঠিত হয়।
হাসাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইজুদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, কেন্দ্রীয় কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক শেখ মোঃ শাহ-আলম,সদস্য সচিব অরুণ, গজারিয়া থানার সদস্য সচিব তোফাজ্জল সরকার,হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন হুমায়ুন মুক্তিযোদ্ধা বিষয়ক আবির আহম্মেদ দিদার,  হাসাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুল শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জ্বল খানসহ ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *