শ্রীনগরে ওয়াজে তবারক বিতরণকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-১

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়াজ মাহফিলে তবারক বিতরণকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আলী আহম্মেদ নামে একজন পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

বুধবার(২১ জানুয়ারী) দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় এ হামলার ঘটনায় ঘটে।

স্থানীয়রা আহত আলী আহম্মেদকে উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আহতের স্ত্রী ময়না বেগ বাদী হয়ে হামলাকারী আমিনুল ইসলাম নিপাকে প্রধান বিবাদী করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে ও ওয়াজ মাহফিলে তবারক বিতরণকে কেন্দ্র করে বাদীনির স্বামী আলী আহম্মেদসহ তার বন্ধু স্থানীয় বিএনপি কর্মী পলাশ, মাসুদ ও বাবুলদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এর জের ধরে বুধবার দুপুরে আমিনুল ইসলাম নিপা নেতৃত্বে একই এলাকার সিয়াম শেখ আপন শেখ, মাফিল মৃধা, সোহান খান, তানভীর খালাসী, শরীফ মৃধা, হানিফ মৃধা, দ্বীপ দাস, মেহেদী হাসান ও ইমন খানগং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য আলী আহম্মেদকে কাশেম শেখের বাড়ীর সামনে রাস্তায় পেয়ে তার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায় আমিনুল ইসলাম নিপা গং।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর বলেন, বিএনপির মনোনিত এমপি প্রার্থীর পক্ষে আগামীকাল মিছিল করার উদ্দেশ্য আলী আহম্মেদসহ স্থানীয় বিএনপি কর্মীরা লোকজন দাওয়াতে বের হলে আমিনুল ইসলাম নিপার নেতৃত্বে তাদের উপর হামলা চালিয়ে আহত করে।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *