এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্
শনিবার বেলা ১১টায় উপজেলার হাসাড়া আলমগাজী দরগাহপাড় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোসারেফ হোসাইন এর উপস্থিতিতে দিঘির চারিদিকে বসবাসকারী ও মালিকদের নিয়ে গণশুনানী শেষে দিঘীর কচুরিপানা পরিষ্কার কর্মসুচী অনুষ্ঠিত হয়।
গণশুনানীতে উপস্থিত ছিলেন, হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলাইমান খান, ইউনিয়ন তহসিলদার মাহফুজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির হোসেন নাসিম, দিঘির মালিক বীরমুক্তিযোদ্ধা এম মুজিবুর রহমান, শহিদ হোসেন বিদ্যুৎ, স্বপন মোল্লা, ইউপি সদস্য আমিনুল ইসলাম জনি, শাহ আলম, নুরুল ইসলাম, কার্তিক মন্ডল, দিঘীর লিজ সুত্রে মালিক বাবুল আক্তার মন্টুসহ দিঘীর অন্যান্য মালিক ও এলাকাবাসী।
উল্লেখ যে, একমাস পূর্বে থেকে এলাকার একটি মহল হাসাড়া মাঝিপাড়া কবরস্থানের নাম করে দিঘিতে অবৈধ ড্রেজার বসিয়ে দিঘি থেকে বালু উত্তোলনের পায়তারা করে আসছিল। এ নিয়ে দিঘির অধিকাংশ মালিক ও পাড়বাসী অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করে ড্রেজারটি উচ্ছেদ করেন।
