এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একাধিক মামলার পলাতক আসামি এমারত শেখ ওরফে এমারত চৌকিদার(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
বিকেলে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ এবং শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামি এমারত শেখ ওরফে এমারত চৌকিদার উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া গ্রামের চৌকিদার বাড়ীর শেখ ওসমান ওরফে ওসমান চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ১০টি নিয়মিত মামলা রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে মধ্য বাঘড়া এলাকার জিহাদ নামে এক ছেলেকে বাঘড়া বাজারে পাকা রাস্তায় পেয়ে এমারত চৌকিদারসহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদ এর অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে আহত জিহাদের খালা লায়লা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী এমারত চৌকিদারসহ ১৫ জনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি জানান, একাধিক মামলার আসামী এমারত চৌকিদারকে গ্রেফতার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
