শ্রীনগরের বাঘড়ায় স্বতন্ত্র প্রার্থী তানজিলের উঠান বৈঠক

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

নিজস্ব প্রতি‌বেদক: শ্রীনগর উপজেলার আসন্ন ৭নং বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিলের টেলিফোন প্রতীকের সমর্থনে উঠান বৈঠক হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ছত্রভোগের চিনাখোলায় অনুষ্ঠিত নির্বাচনী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিল। এ সময় তরুণ প্রার্থী তানজিল উপস্থিত এলাকাবাসীর কাছে টেলিফোন মার্কায় ভোট কামনা করেন।

আবুল মৃধার সভাপতিত্বে ও ফরহাদ হোসেন খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন আব্দুল সালাম মেম্বার,জয়নাল তালুকদার, আলাউদ্দিন শেখ, মো. ফারুক, আব্দুল কাদের, হাসেম ফকির, বাহের আলী মাদবর, মনির হোসেন বেপারী, আহম্মদ বেপারী, কাদির শেখ, আজিজুল বেপারী, শেখ মহসিন প্রমুখ।

বক্তারা আগামী ১১ নভেম্বর আসন্ন বাঘড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিলের টেলিফোন প্রতীককে সমর্থন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *