আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ ও অবস্থান
কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেয়াইন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বুধবার বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা বিএনপির সদস্য মনজুর হোসেন সেন্টু, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লোকমান শেখ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু তৈয়ব সনেট,উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদরান শেখ, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নবী, কেয়াইন ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ প্রমুখ। এ সময় নেতাকর্মীরা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
