নাজমুল হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জেলা পরিষদ সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছি। আজ শুক্রবার সকালে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের ডাক বাংলোর আঙ্গিনায় করোনা রোধে দুইশত পরিবারের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, মাহাবুবুর রহমান এ কথা বলেন।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সাড়া ঢাকা জেলায় আমরা ৪৪ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সকল সাধারণ মানুষ এসব উপকরণ ব্যবহার করে সুস্থ্য থাকবে।
তিনি বলেন, দোহার-নবাবগঞ্জে করোনা ভয়াবহ রূপ ধারন করেছে। আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আপনাদের যদি কোনো খাবারের প্রয়োজন হয় আমাদের জানাবেন। আমরা আপনাদের খাবার পৌছে দিবো। সবাই নিজেদেরকে করোনা যুদ্ধা হিসেবে মনে করে যার যার ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে বাংলার মানুষের খাদ্য অভাবে ভুগবে না। তাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
স্বাস্থ্য উপকরণের মধ্যে ছিলো একটি হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান, একটি হ্যান্ডওয়াস, দুটি মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি মোল্লা, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
