মো.কামাল হোসেন, ঢাকার দোহারে ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম শিলাকোঠা মাদ্রাসার দুইদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিলাকোঠা এমদাদুল উলুম মাদরাসা মাঠ প্রাঙনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আল্লামা নজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমী, হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী । মাহফিলে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম .। শিলাকোঠা মাদ্রাসার দুইদিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান বক্তা মুফতি দেলোয়ার হোসেন সাহেব।
