নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ থেকে শিলাকাঠা বড় মাদ্রাসা ও কবরস্থানে পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সাধারণ যাত্রী ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে এ রাস্তা দিয়ে। আর এ রাস্তার মাঝে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই খুটির কারনে এই রাস্তায় চার চাকার কোন যানবাহন প্রবেশ করতে পারে না। বিশেষ করে অসুস্থ রুগীকে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না এই এলাকায়
