নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা, প্রয়াত শিবশংকর চক্রবর্তীর ৯৬তম জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলার কলাকোপা পোদ্দার বাজার নাট মন্দিরে এ সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির উপজেলা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বকসী। ইতালী থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সমাজকর্মী বিষ্ণুপদ সাহা। উপস্থিত ছিলেন হিন্দু সমাজ সংস্কার সমিতির অরুন কুমার সাহা, প্রভাত চৌধুরী, মহাদেব মন্ডল, সনাতন সাহা, সুব্রত কুমার রায়, সুর্য্যকান্ত চক্রবর্তী, পঙ্কজ সাহা, বিপ্লব ঘোষ, সুজিত সরকার, রিপন সরকার, সুবর্ণা সিদ্ধা প্রমুখ।
