শিক্ষার আলো ছড়িয়ে ৩৩ বছর পর অবসরে

নিজস্ব প্রতিনিধি : মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের সম্মান সারাজীবন লালিত হয় সবার মাঝে। একদিন কর্মজীবন থেকে অবসর নিয়ে বিদায় নিতে হয় এই আলোকিত মানুষদের। এমনি একজন শিক্ষক মু. সাহাবউদ্দিন চোকদার। তিনি দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামের বাসিন্দা। ৩৩ বছর শিক্ষার আলো ছড়িয়ে অবসর জীবনে পা রাখলেন আজ (২৪ ফেব্রুয়ারি) ।

জানা যায়, ১৯৮৭ সালে ঢাকার দোহার উপজেলার সুতারপাড়ার মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। পরে গত দুই বছর আগে পদন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে দায়িত্ব পালন করেন উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শিক্ষকতার দীর্ঘ জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তার সহকর্মী ও অন্যান্য শিক্ষকরা। বিদায়ী অনুভূতি হিসেবে মু. সাহাবউদ্দিন চোকদার বলেন, জীবনের বেশিরভাগ সময় মহান এই পেশায় কাটিয়েছি। চেষ্টা করেছি সততার সাথে দ্বায়িত্ব পালন ও সঠিকভাবে শিক্ষার আলো ছড়াতে। এসময় দেশবাসীসহ কর্মক্ষেত্রের সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *