শারিরিক ও বাক প্রতিবন্ধী বাবুল নিখোঁজ

কাজী সোহেল,  ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা গ্রামের শারিরিক ও বাক প্রতিবন্ধী বাবুল মন্ডল (২১) গত ১৩ দিন যাবত নিখোঁজ রয়েছে। পরিবার সম্ভাব্য স্থানে খোঁজ করে তার সন্ধান পায়নি। এবিষয়ে নবাবগঞ্জ থানার সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ প্রতিবন্ধী বাবুল মন্ডল উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামের প্রবাসী কালাচাঁন মন্ডলের ছেলে। নিখোঁজ প্রতিবন্ধী বাবুল মন্ডলের জ্যাঠা ভানু মন্ডল জানান, প্রতিবন্ধী বাবুল মন্ডল কথা বলতে পারে না। পা বাকানো অবস্থায় খুড়িয়ে হাটে। হারানোর সময় তার গায়ে সেন্টার গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত ছিল।

ভানু মন্ডল জানান, বাবুল এরে আগেও দুবার হারিয়ে ছিল। এই দু এক দিনের মধ্যেই বাড়িতে চলে এসেছে বা আশপাশের আত্মীয় স্বজনদের বাড়ি থেকে পেয়েছি। কিন্তু এবার খারসুর কিংবা বালুখন্ড কোন আত্মীয়ের বাড়িতেই পাচ্ছি না। তিনি অনুরোধ করে কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রতিবন্ধী বাবুল কারো কাছ থেকে চেয়েও খেতে পারে না। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারেন উপকৃত হবো। সন্ধান জানাতে যোগাযোগ করুন ০১৮১৪৯৫৫৭৮২ নম্বরে জানাবেন দয়া করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *