শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে জেলা প্রশাসক

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মানিকগঞ্জ মুহাম্মদ সফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামমা লাবিবা অর্নব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, এমডি সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ লি. আলহাজ্ব দেওয়ান মো. তমিজউদ্দিন, সাবেক সভাপতি শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বীরমুক্তিযোদ্ধা এম এ মান্নান, সভাপতি শান্তিপুর আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানা আলহাজ্ব মশিউর রহমান বানী মোল্লা, প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব মো. আবু সাঈদ,  শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *