র‌্যাংগস গ্রুপের ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরীর ইন্তেকাল

দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০ এপ্রিল দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পেশাদারী বলিষ্ঠ নেতৃত্ব র‌্যাংগস গ্রুপের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত ছিল। বীর মুক্তিযোদ্ধা জনাব চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেডের একজন স্পন্সর পরিচালক এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের পরিচালক ছিলেন।

আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *