র‌্যাবের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
র‍্যাবের পৃথক অভিযানে বংশাল ও কোতোয়ালি থানা এলাকা থেকে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ ফিরোজ খান (২৬),মোঃ বিল্লাল হোসেন (২১),মোঃ মোবারক হোসেন (২৮),মোহাম্মদ রাসেল (৩২),মোঃ আমিনুর মিয়া (৩৭) ও মোহাম্মদ মহিন উদ্দিন (৩২)।
র‍্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন নয়াবাজার ফুটওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ফিরোজ খান,বিল্লাল ও মোবারক নামে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি ব্লেড যুক্ত ক্ষুর ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে
র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল, আমিনুর ও মহিন নামে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ফোল্ডিং চাকু, ২টি ছুরি, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানী ঢাকার বংশাল ও কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *