রাস্তার পাশে পাথর রাখায় ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজ: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তার পাশে পাথর রাখার কারণে নজরুল ইসলাম (৪৬) নামে এক পাথর ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার পাইলট স্কুল ও রাবার বাগান সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।সোহাগ চন্দ্র সাহা  বলেন, বেশ কিছুদিন ধরে সরকারি ভাবে ঘোষণা দেওয়া হচ্ছে যে রাস্তার পাশে বালু বা পাথর রাখা যাবে না। এরপরও তেঁতুলিয়া পাইলট স্কুল ও রাবার বাগান সংলগ্ন রাস্তার পাশে অবৈধভাবে পাথর রাখা হচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *