নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪টি ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন ও হত দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। হায়দরগঞ্জ সাইয়্যেদ মনজিলের আল-মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আওলাদে রাসুল মাওলানা সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইয়্যেদ মো. তাহের ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানের খতিব সাইয়্যেদ মো. জাহেদ ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে এম ফজলুল হক, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন হাওলাদার, চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠানসহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান বিতরণ করেন। উপকূলীয় ৪টি ইউনিয়নের হতদরিদ্র ছাড়াও ২২০ জন ইমাম ও মুয়াজ্জিন আল-মাদানী ফাউন্ডেশনের এ ত্রাণ পেলেন।
