রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক(২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *