যতদিন পৃথিবী থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের বিএনপি সম্মান করবে-আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,যতদিন পৃথিবী থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের বিএনপির সম্মান করবে।মুক্তিযোদ্ধারা এদেশের গর্বিত সন্তান। লক্ষলক্ষ শহীদদেও রক্তের বিনমিয়ে এবং মা বোনদেও ইজ্জতের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের রক্ষা করতে হবে। ১৯৭১ সালে ২৬ শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এ দেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। তিনি যুদ্ধকালীন একজন সেক্টর কমান্ডারও ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তি কালীন সময়ে একমাত্র জিয়া পরিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন। তিনি আজ সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন,১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃতে গণঅভ্যুত্থান হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে জুলাই ২৪ এ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। বিএনপি ক্ষমতা আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার এক মাস যেতে না যেতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করতে শুরু করেছেন। বিএনপি যা বলে তা করে।আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ন। দীর্ঘ ১৭ বছর পর আমি এমনই একটি গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত হয়ে কেরানীগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন,তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭বছর জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য গনতান্ত্রিক আন্দোলন হয়েছে এদেশে। তখন দিনের ভোট রাতে হত। আজকে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *