মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি: ‎মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, সিগনাল টাওয়ারের দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎তবে প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

‎মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, ‘অজ্ঞাত এ মরদেহের সুরতহালে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।মৃতের নাম-পরিচয় এখন পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *