মেধাবী শিক্ষার্থী আয়শা পেলেন দোহার উপজেলা প্রশাসনের সহায়তা

দরিদ্র ও প্রতিবন্ধী বাবার সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে এবং নিজের পড়াশোনা চালিয়ে যেতে সরকারি সহায়তা হিসেবে একটি সেলাই মেশিন ও খাবার প্যাকেট পেয়েছেন কলেজ শিক্ষার্থী আয়েশা আক্তার।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার দোহার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়েশার হাতে এসব সামগ্রী তুলে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আয়েশা আক্তার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে একটি কলেজে ডিগ্রি স্তরে পড়াশোনা করছেন। তার বাবা অত্যন্ত দরিদ্র এবং একজন শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী বাবার পক্ষে বর্তমান সময়ে সংসার চালানো এবং মেয়ের পড়াশোনার খরচ জোগানো তীব্র কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।
সম্প্রতি আয়েশার সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসন জানতে পারে যে, পড়াশোনার পাশাপাশি তিনি দর্জির (সেলাই) কাজ জানেন। একটি সেলাই মেশিন পেলে তিনি কাজের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পারবেন। এই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি সহায়তার অংশ হিসেবে একটি নতুন সেলাই মেশিন ও একটি উন্নত মানের খাবারের প্যাকেট উপহার দেওয়া হয়।
উপহার হস্তান্তরের সময় দোহার উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *