মুন্সীগঞ্জ-১ আসনে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করলেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মমিন আলী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মমিন আলী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকের শ্রীনগর পোষ্ট অফিস থেকে শ্রীনগর বাজার বানিয়াপট্টি,কাচাবাজার,স্বর্ণপট্টি হয়ে শ্রীনগর প্লাজা এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এই কর্মসুচীতে তিনি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযোগে অংশ নেন।

গণসংযোগকালে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মমিন আলী বাজার ব্যবসাযীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এলাকাবাসীর উষ্ণ সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রচারণা ও গণসংযোগে আরো অংশ নেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, বিএনপি আবু তাহের, বিল্লাল হোসেন, ইদ্রিস আলী,ছাত্র নেতা ইসমাইল হোসেন টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *