মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জাসাস

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল (বিএনপির) নবগঠিত মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাসাস। রোববার দুপুরের মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মোঃ মহি উদ্দিন আহমেদ ও সদস্য সিদ্দিকুল্লাহ ফরিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন খান, শ্রীনগর উপজেলা জাসাসের আহবায়ক শফিউল আলম খান আজম, লৌহজং উপজেলা জাসাসের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব ইকবাল বেপারী,শ্রীনগর উপজেলা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আলী খান সাগর, সিরাজদিখানের সদস্য সচিব মোঃ ফারুক ও টঙ্গীবাড়ীর সদস্য সচিব সুমন চোকদারসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *