মুন্সীগঞ্জে ভাইয়ের ছোড়া ককটেলে ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে চাচাতো ভাইয়ের ছোড়া ককটেলে প্রাণ হারালেন ভাই। শনিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জালাল ব্যাপারী (৪৫)। তিনি নতুন আমঘাটা গ্রামের গনি বেপারীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ খবর নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *