মুন্সীগঞ্জে পঞ্চসার এআর ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এ.আর ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, ১০ শয্যার হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি রাখা এবং এক্স-রে টেকনোলজিস্টসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *