মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয় সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভান্ডারি  শ্রীনগর ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্টী ও প্রগতি লেখক সংঘের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি হামিদা খাতুন এর সভাপতিত্বে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানানো হয় ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবি করা হয়। সমাবেশে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি স.ম কামাল, সাধারণ সম্পাদক আজিজা খাতুন, প্রগতি লেখক সংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মজিব রহমান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *