মুন্সীগঞ্জে কওমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক সেমিনার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ও ঢাকা দক্ষিন কওমী মাদ্রাসার শিক্ষাবোর্ড দারুত তাকওয়া মাদ্রাসার যৌথ উদ্যােগে কওমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক সেমিনার ও বার্ষিক ওয়াজ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলার বেজগাঁও দারুত তাকওয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ এর সভাপতিত্বে এ শীর্ষক সেমিনারে অংশ গ্রহণ আলোচনা করেন, মুহতামিম ও শাইখুল হাদিস মিরপুর ঢাকা মুফতি দিলাওয়ার হোসাইন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি, গেন্ডারিয়া বাইতুল উলুম মাদ্রাসা ঢালকানগরের মুহতামিম মুফতি জাফর আহমাদ।
শীর্ষক সেমিনার শেষে মুন্সীগঞ্জ ও ঢাকা দক্ষিন কওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে কওমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান রাখায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *