এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপ-সচিব পদে সকল কোটার অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবিতে আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন করা হয়েছে।
মুন্সীগঞ্জ আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এক ঘন্টার এ মানববন্ধন হয়। এতে সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের বিসিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, অতিরিক্ত উপ-পরিচালক কল্যান কুমার সরকার, অতিরিক্ত সহকারি উপ-পরিচালক (উদ্যান) সান্তনা রানী, সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, বাংলা বিভাগের প্রভাষক হুমায়ুন কবীর শেখ, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মোর্শেদ উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জসিমউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
