এম এ কাইয়ুম মাইজভান্ডারি নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় গায়েবী মামলার প্রতিবাদ এবং গৃহস্থালিদের কাছ থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বছরের পর বছর সংযোগ না দেওয়ার ব্যবস্থা না করে কোটি টাকা হাতিয়ে নেওযার অভিযোগ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের বিরুদ্ধে।
আজ সোমবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্যাস সংযোগের জন্য নেওয়া টাকা ফেরৎ চেয়ে কয়েকশ নারী পুরুষ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভকারীরা বলেন,ঈমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা মজিবুর রহমান প্রতিপক্ষকে ঘায়েল করতে একটি অপচেষ্টা চালাচ্ছে। আন্দোলন কারীরা জানান,গেলো চার আগষ্ট মুন্সিগঞ্জ জেলা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন শ্রমিক নিহত হয়। সে ঘটনায় দুটি হত্যা মামলা রুজু হয়েছে। যেখানে ৫২১ জনের নাম জড়িয়ে সদর থানায় মামলা দুটি হয়। যে মামলা দুটিতে মজিবুর অপকৌশল করে গজারিয়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতা ও সমর্থকদের মধ্যে ৯ জনের নাম অন্তর্ভুক্ত করেন।
তারা দাবি করেন, হাসিনা সরকার পতনের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই নেতা ও সমর্থকেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছিলো। অথচ তাদের নামে এমন মামলা কতোটা ভয়ংকর হতে পারে। আন্দোলকারীরা মজিবুরের কালো থাবা থেকে মুক্তি পেতে বিএনপির শীর্ষ নেতাদের কাছে অনুরোধ করেন। তারা আরো বলেন, মজিবুর রসুলপুর ও দৌলতপুরের সাত শতাধিক পরিবারের কাছ থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে ১০ বছর আগে প্রতিজনের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নিয়েছে। সেই বিষয়ে প্রতিবাদ করায় সে হত্যা কান্ডের মতো ঘটনাও ঘটিয়েন।
