মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে হেরোইনসহ মো. আলমগীর হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপজেলা বাসাইল ভুই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর স্থানীয় মৃত মনু হাওলাদারের ছেলে।

রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে সিরাজদিখানের বাসাইল ভুই এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২০০ মিলিগ্রাম হেরোইন, নগদ ১৯ হাজার ৫শ টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আলমগীরের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *