নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় স্বাস্থ কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ বিতরণ, ফ্রি রেজিস্ট্রেশন ও করোনা টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলার ‘মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে ৬’শতাধীক রোগীর চিকিৎসাসেবার মাধ্যমে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায় প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের দৌরগোড়ায় চিকিৎসাসেবা ও করোনা টিকার পাশাপাশি করোনা টিকার প্রতি আগ্রত বাড়াতে রোগীদের চিকিৎসা সেবা প্রদান, ফ্রি ওষুধ বিতরণ ফ্রি রেজিস্ট্রেশন ও করোন টিকা প্রদান কার্যক্রম চলছে। আগামীতেও উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

অতিথিরা আরও বলেন, মুজিববর্ষে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি এই মহত কাজে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। এমন বিভিন্ন জনসেবামূলক কাজে আগামীতেও আপনাদের পাশে থাকবো।
