মিথিলা সমালোচনার পথ বন্ধ করে দিলেন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন। বিশেষ করে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করার পর আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলেও নেটিজেনদের এক অংশ ব্যস্ত হয়ে পড়ে তাকে কটুক্তি করতে।

এবার নিন্দুকদের সমালোচনার পথ বন্ধ করলেন মিথিলা। বিড়ম্বনা ঠেকাতে সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা ইন্সটাগ্রাম’র পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। তাই এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ মিথিলাকে নিয়ে আর ‘কমেন্ট’ করতে পারবে না।

আরও কয়েকজন তারকা আগেই মিথিলার পথে হেঁটেছেন। কেউ যেনো বাজে মন্তব্য না করতে পারে, এই জন্য বন্ধ করে রেখেছেন কমেন্ট অপশন। কমেন্ট অপশন বন্ধ করলেও আগের মতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আছেন মিথিলা।

সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন মিথিলা। করোনার কারণে অনেক ধরে দূরে আছেন তারা। এই সময় পুরোনো দিনের টুকরো স্মৃতিগুলো মনে করে প্রিজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *