মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই – মো. মাহবুবুর রহমান

 কাজী জোবায়ের আহমেদ: ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

বুধবার ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। মো. মাহবুবুর রহমানের নিজস্ব অর্থায়নে মঙ্গল ও বুধবার উপজেলার ৮টি ইউনিয়ন সহ দোহার পৌরসভার দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময় থেকে মাঠে কাজ করে যাচ্ছি। মৃত্যুভয় উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে থেকে নির্দেশ পালন করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, সদস্য শেখ শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, সুতারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, আওয়ামীলীগ নেতা- হুকুম আলী চোকদার, সুরুজ মোল্লা, নুরুল ইসলাম খোকা, শেখ শাহাবুদ্দিন, আবুল কালাম, হাবিবুর রহমান হাবিব, মোস্তফা মোল্লা, কায়সার খালাশী, তৌহিদ চৌধুরী, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *