মানিকগঞ্জ জেলা বিশেষ শাখা সিংগাইর জোনের পুলিশের মাস্ক বিতরণ

মানিকগঞ্জ জেলা বিশেষ শাখা সিংগাইর জোনের পুলিশের মাস্ক বিতরণ

সিংগাইর প্রতিনিধি : করোনাভাইরাস রোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম এর দিক নির্দেশনায় জেলা বিশেষ শাখা সিংগাইর জোনের পুলিশ কর্মকর্তার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার পথচারি, রিকশা ও হেলোবাইক চালকদের মাস্ক পরিয়ে দেওয়া ও বিতরণ করা হয়।

এছাড়াও পৌর এলাকার চলাচলরত মাস্কবিহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

মানিকগঞ্জ বিশেষ শাখা সিংগাইর জোন এর পুলিশ কর্মকর্তা এস.আই মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান- জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম বার মহোদয়ের নির্দেশনায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের সময়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং আমাদের এ মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন- ডিএসবি সিংগাইর জোন এএসআই মো. আনোয়ার হোসেন ও কনস্টেবল মো. আবুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *